1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরাবাসীকে "ধর্মান্ধ" মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি.এম.আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলা ওলামা মাশায়েখ পরিষদ। সমাবেশ থেকে বক্তারা জেলা প্রশাসকের বক্তব্য প্রত্যাহার এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। শুক্রবার (২৬ জুন) বিকেল চারটায় শ্যামনগর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা ওলামা পরিষদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক আলেম, মাদ্রাসা শিক্ষক, ইমাম, খতিব এতে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আমিনুর রহমান। বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা আব্দুল মজিদ, আলহাজ ডা. মাওলানা আবির হাসান কাওছার,মাওলানা কামারুজ্জামান, মাওলানা গোলাম রসুল, মাওলানা ইসহাক আলীসহ উপজেলার বিভিন্ন আলেম-ওলামা।

বক্তারা বলেন, ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবকল্যাণের ধর্ম। তাই ধর্মীয় মূল্যবোধকে ‘ধর্মান্ধতা’ হিসেবে উপস্থাপন করা কোনো দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে প্রত্যাশিত নয়। তাঁদের দাবি, জেলা প্রশাসকের বক্তব্য সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। ভবিষ্যতে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সংযত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তাঁরা। এছাড়াও সমাবেশ থেকে জেলা প্রশাসকের প্রত্যাহার দাবী করা হয়।

সমাবেশে বক্তারা আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উগ্র আচরণ থাকলে সেটিকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা যেতে পারে; কিন্তু সামগ্রিক ধর্মীয় চর্চা বা ধর্মীয় মূল্যবোধকে নেতিবাচকভাবে উপস্থাপন করলে সামাজিক সম্প্রীতিতে বিরূপ প্রভাব ফেলে। বিক্ষোভ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট