1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি : পানি সম্পদ  প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।তবে আমাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে  রক্ষা করতে শুধু গ্রেপ্তারই যথেষ্ট নয়, সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।মাদকের বিরুদ্ধে গড়ে তুলতে হবে ব্যাপক গণসচেতনতা। প্রতিটি পাড়া মহল্লায় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।  একই সাথে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার পাশাপাশি দেশের নাগরিকদেরও প্রশাসন ও সরকারকে সহযোগিতা করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।
আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‍্যালি শেষে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।তিনি আরো বলেন, সরকার মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। সংসদে এ বিষয়ে চূড়ান্ত আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ধারাবাহিক সামাজিক কর্মসূচি পরিচালনা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
Open photo
পরে মাদকের ক্ষতিকর দিকগুলোর অবস্থার কথা উল্লেখ এবং তা নিমূল করতে সমাজিক ভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক রাহুল সেন।অবশ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক রাহুল সেন যোগদানের পর থেকেই একের পর এক অভিযান পরিচালনা করে মাদক কেনা বেচা বন্ধে অনেকটাই নিয়ন্ত্রণে এনেছেন।তিনি এখন মাদক কারবারিদের কাছে এক আতংকের নাম রাহুল সেন। পরে মাদকের অপব্যবহার নিয়ে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোসা.. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট ফরিদ রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক রাহুল সেন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট