1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণে বিনামূল্যে কাজ করে প্রশংসা কুড়িয়েছে বাঘার আনসার-ভিডিপির সদস্যরা ভোলাহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাট আম ফাউন্ডেশন’র বাজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত বাঘা পৌর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল বাঘায় জিয়া পরিষদের আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ভালোবাসায় সিক্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র  ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  ‌‌ শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামীমকে তার নিজ এলাকায় সংবর্ধনা

বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন, বালক বিভাগে মনিগ্রাম ও বালিকা বিভাগে জয়গুন্নেছা চ্যাম্পিয়ন

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬(বালক-বালিকা) এর বাঘা উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে| সোমবার (৪মে’২৬)বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টানটান উত্তেজনার ফাইনালে বালক বিভাগে চ্যাম্পিয়ন মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে রানার্সআপ খোর্দ্দ বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন জয়গুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে রানার্সআপ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়|

খেলা পরিচালনা করেন আবু হেনা মোস্তফা কামাল| সহকারি পরিচালক ছিলেন-সুজন মাহমুদ ও রকি আহমেদ| ধারাবিবরনীতে ছিলেন- জাতীয় ধারাভাষ্যকর প্রভাষক আব্দুল হানিফ মিঞা ও মাহফুজ আহমেদ| খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার ও আমান্ত্রিত অথিথিরা| এছাড়াও সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়|

ইউএনও শাম্মী আক্তার বলেন, “প্রাথমিক পর্যায় থেকে খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে| গোল্ডকাপ টুর্নামেন্ট থেকে উঠে আসা খেলোয়াড়রাই একদিন জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে| লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও বাঘাকে এগিয়ে নিতে হবে|”

উপস্থিত ছিলেন-বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন সাধারন সম্পাদক তফিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম,উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকার|

উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান জানান, “উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই টুর্নামেন্টে অংশ নেয়| ইউনিয়ন পর্যায় থেকে বাছাই হয়ে বালক-বালিকা ২টি দল আজ ফাইনাল খেলেছে| চ্যাম্পিয়ন দুটি দল জেলা পর্যায়ে বাঘা উপজেলার প্রতিনিধিত্ব করবে|” ফাইনাল খেলাকে ঘিরে মাঠে হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো| উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়| ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন মুস্তাকিন [বালক] ও ইন্নাতুন [বালিকা] বিভাগের দুই খুদে ফুটবলার| #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট