1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁ কি তার শতবর্ষের পরিচয় হারাবে?—রাজশাহীতেই থাকুক নওগাঁ শ্যামনগরে ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জলাবদ্ধতায় হাজার বিঘা কৃষিজমি তলিয়ে, চরম দুর্ভোগে কৃষক ও মুন্ডা সম্প্রদায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রমানে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত মির্জাপুরে  প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তারকে শারীরিক নির্যাতনও ধর্ষণের অভিযোগে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বাঘায় ঘুষির আঘাতে ঘরের দেয়ালে ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধ বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে, নেতাকর্মীদের বিক্ষোভ বাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ, জানতে গিয়ে সংবাদকর্মীর উপর চড়াও হঠাৎ দামে আগুন লেগেছে ভোলার সবজি বাজারগুলোতে, ক্রেতাদের নাভিশ্বাস এআই প্রশিক্ষণে ক্যারিয়ার গড়ার সুযোগ: বিনামূল্যে প্রশিক্ষণ, ভাতা ও সরকারি সনদ দেবে সরকার লালপুরে ১৫ লিটার চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী বাঘা বিশ্বাস আটক

বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ( (রংপুর)প্রতিনিধি: রংপুর ২( বদরগঞ্জ – তারাগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মজলুম জননেতা এটিএম আজহার সড়কে নেমে নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন।
তার এমন মহৎ কার্যক্রম দেখে স্হানীয় জনগণ তার প্রশংসা করেন। সোমবার( ২৩ ফেব্রুয়ারী) সকালে পৌরশহরে শহীদ মিনারে সামনে সংসদ সদস্য রাস্তায় পড়ে থাকা আবর্জনা পরিস্কার করে। পরে ময়লাগুলো নিজ হাতে ডাস্টবিনে ফেলান।
স্থানীয় পথচারী আনিসুল ইসলাম বলেন, এরকম এমপি আগে কখনো দেখেনি। নিজ হাত দিয়ে রাস্তা পরিস্কার করা।আমরা জনগণ তার এ ধরনের ভালো কাজ সব সময় দেখে যেতে চাই। তার জন্য আমার অন্তর থেকে দয়া রইল।
পরে তিনি সাংবাদিকদের বলেন,সারা দেশে জামায়াতে ইসলামী সংসদ সদস্য সড়ক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমে এসেছে। আমি আমার নিজ এলাকায় এ কাজ করছি। তিনি আরো বলেন,পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী আমার অব্যাহত থাকবে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শহরে যানযট নিরসন জন্য আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাবো।
Open photo
পরে সংসদ সদস্য উপজেলা হাসপাতালে যেয়ে রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন।হাসপাতালে প্রতিটি বিভাগের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। এসময়ে চিকিৎসকদের উদ্দেশ্য সংসদ সদস্য এটিএম আজহার বলেন, রোগীদের সঠিকভাবে চিকিৎসা প্রদান জন্য। সঠিক সময়ে কর্মস্হলে আসার জন্য।
এসময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির শাহ মু রুস্তম আলী। উপজেলা জামায়াতে ইসলামী আমির কামরুজ্জামান কবির।রংপুর জেলা জামায়াতে নেতা মাওলানা হান্নান খা সহ বিভিন্ন ইউনিটের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট