1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

পূর্বঘোষণা ছাড়াই রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। গতকাল সোমবার (১৮ মে) সকাল থেকে বাস চলাচল বন্ধ হয়েছে। এরপর থেকে কোনো রুটেই আর বাস চলাচল করতে দেখা যায়নি।

পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রবিবার ফেডারেশন ২১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখি সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে শ্রমিকদের একটি অংশ সকাল থেকেই আন্দোলনে নামে এবং রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছাড়তে দেয়নি। এবং আন্দোলনকারীদের দাবি, ঘোষিত ‘পকেট কমিটি’ অবিলম্বে বাতিল করে তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং একটি সুনির্দিষ্ট নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে।

এদিকে সকাল থেকেই রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল, ভদ্রা, শিরোইল ও রেলগেট এলাকার বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। হাজার হাজার যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস না পেয়ে চরম দুর্ভোগে পড়েন। জরুরি কাজে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাওয়া যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।

শ্রমিকদের একাংশ জানিয়েছে, নির্বাচন ছাড়া রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে। এভাবে কোন কমিটি হয় না। অন্তত একটি অ্যাডহক কমিটি করে এরপর নির্বাচন করতে হয়। কিন্তু যারা কমিটিতে এসেছে তারা ঢাকায় গিয়ে নিজেরা বিভিন্ন পদ নিয়ে এসেছেন। এই ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বাস চলাচল বন্ধ আছে। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত বাস বন্ধ থাকবে।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফেডারেশনের ঘোষিত কমিটি বাতিল না হওয়া এবং আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত এ কর্মসূচি চলবে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকার আশঙ্কা রয়েছে। নতুন ঘোষিত মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, বাস বন্ধ হওয়ার কোন কারণ নাই। কিছু উচ্ছৃঙ্খল শ্রমিকরা কমিটি মানতে চাচ্ছে না। এর আগে এরা আমাকে লাঞ্ছিত করেছিল।

উল্লখ্যে, গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটে। টার্মিনালের পাশে থাকা বিপুল সংখ্যক দোকানেও ভাঙচুর চালানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট