1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্ত থেকে অর্ধগলিত বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির, সাংগঠনিক সম্পাদক  শুল্কায়ন মূল্য বাড়ায় ১৭দিন যাবত পাথর আমদানী বন্ধ, স্থবির সোনামসজিদ স্থলবন্দর,বেকার হয়ে পড়েছে সহস্রা ধিক শ্রমিক খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মনোনীত হলেন মোঃ সাদিকুর রহমান পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের ওপর হামলার মামলার  আসামী ঢাকা থেকে গ্রেফতার, বিস্ফোরক  দ্রব্য ও হিরোইন উদ্ধার   ফারাক্কার লংমার্চের ৪৯ বছর পরও  চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী যেন শুকনা চর শিবগঞ্জের  ৫৬ কমিনিটি ক্লিনিকে  ৯মাস থেকে ঔষধ বন্ধ, ভোগান্তিতে সেবা গ্রহিতরা   সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন: ফজলুল হক মিলন এমপি

পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরের কথিত পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রিকে (৩২) রাজশাহীর গোদাগাড়ী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা সদরের থানা রোড এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানী ও কুষ্টিয়ার র‌্যাব-১২ এর সিপিসি-১ এর একটি যৌথ দল। গ্রেপ্তার রাজীব এ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। তার বাড়ি পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর। বাবার নাম গাজী মিস্ত্রি। আজ শুক্রবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারের পর আসামিকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করবে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পীর’ শামীম জাহাঙ্গীর ঢাকা থেকে মাস্টার্স সম্পন্ন করে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন এবং ধীরে ধীরে বিতর্কিত ধর্মীয় কার্যক্রম শুরু করেন। গত ৫-৬ বছর ধরে শামীম জাহাঙ্গীর ইসলামের নামে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এর আগেও গান-বাজনা করে মরদেহ দাফন করাসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি সমালোচনার জন্ম দিয়েছিলেন। গত ১০ এপ্রিল পবিত্র কোরআন অবমাননাকর একটি আপত্তিকর মন্তব্যযুক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর সূত্র ধরে পরদিন দুপুরে প্রায় ২০০ ব্যক্তি দক্ষিণ ফিলিপনগরে অবস্থিত শামীমের আস্তানায় হামলা চালায়। এতে শামীম নিহত হন। সেদিন ওই আস্তানা পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় শামীমের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ছায়াতদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তারে র‌্যাব কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাজীব মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট