1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

দিনাজপুর হাবিপ্রবি চলতি শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, পোষ্য কোটা থাকছে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক..

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা  হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টায় হাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের আবেদন ফি রাখা হয়েছে ১ হাজার টাকা। তবে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য ১২০০ টাকা দিতে হবে।

চলতি শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে ১,৭৯৫টি আসন রয়েছে। এর অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ১ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন দু’জন, পোষ্য কোটায় ১ শতাংশ, বিকেএসপি থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য ৫টি এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে।

সূত্রটি জানায়,আজ ভর্তি কমিটি-২০২৫ এর সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালের  উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। ২০২১ সালের পূর্বে মাধ্যামিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের অযোগ্য ঘোষণা করা হয়েছে।

আবেদনের যোগ্যতা: ‘এ’ ও ‘বি’ ইউনিটের ক্ষেত্রে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে ৩.৫ সহ মোট ৮জিপিএ থাকতে হবে।

এগ্রিকালচার, ফিসারিজ, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যুনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান বা এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে ৩.৫ সহ মোট জিপিএ ৬.৫ থাকতে হবে।

বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে। ‘ও’ এবং ‘এ’ লেভেল পাসকৃতদের জন্য ‘ও’ লেভেলে ৫ টি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান/কৃষি বিজ্ঞানের মধ্যে তিনটি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে ‘বি’ গ্রেড পেতে হবে।

ভর্তি পরীক্ষার আবেদন: ৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://hstu.ac.bd/admission/index) গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীরা আগামী ১৩ এপ্রিল থেকে পরীক্ষা শুরুর আগ মুহুর্ত পর্যন্ত একই ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রবেশ পত্র ডাউন লোড করতে পারবেন। ডাউন লোডের পূর্বে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির সফটকপি আপলোড করতে হবে। পরীক্ষার দিন পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি এবং প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষার্থীর সঙ্গে আনতে হবে।

ভর্তি পরীক্ষার তারিখ: আগামী ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট ভিত্তিক বিস্তরিত সময়সূচি পরবর্তীতে ওয়েব সাইটে জানানো হবে।

পরীক্ষা পদ্ধতি: ভর্তি পরীক্ষা বহু নির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট