1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁ কি তার শতবর্ষের পরিচয় হারাবে?—রাজশাহীতেই থাকুক নওগাঁ শ্যামনগরে ঝুরঝুরি খালে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, জলাবদ্ধতায় হাজার বিঘা কৃষিজমি তলিয়ে, চরম দুর্ভোগে কৃষক ও মুন্ডা সম্প্রদায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রমানে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত মির্জাপুরে  প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তারকে শারীরিক নির্যাতনও ধর্ষণের অভিযোগে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বাঘায় ঘুষির আঘাতে ঘরের দেয়ালে ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধ বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে, নেতাকর্মীদের বিক্ষোভ বাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ, জানতে গিয়ে সংবাদকর্মীর উপর চড়াও হঠাৎ দামে আগুন লেগেছে ভোলার সবজি বাজারগুলোতে, ক্রেতাদের নাভিশ্বাস এআই প্রশিক্ষণে ক্যারিয়ার গড়ার সুযোগ: বিনামূল্যে প্রশিক্ষণ, ভাতা ও সরকারি সনদ দেবে সরকার লালপুরে ১৫ লিটার চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী বাঘা বিশ্বাস আটক

তানোরে সবার শীর্ষে কলমা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৮ শতাংশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার মধ্যে এবছরের এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করে শীর্ষস্থান দখল করেছে কলমা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নেয় প্রতিষ্ঠানটি, আর প্রথমবারেই অর্জন করে প্রশংসনীয় সাফল্য।

জানা যায়, এ বছর কলেজটির ৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৩৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এর মধ্যে ১ জন জিপিএ-৫ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছে। ফলাফলে প্রতিষ্ঠানের মোট পাসের হার ৮৮ শতাংশ।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ জানান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষক-অভিভাবকের নিবিড় তত্ত্বাবধান ও মানসম্মত পাঠদানের কারণেই এই সাফল্য এসেছে। তাঁরা আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে আরও ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি তানোর উপজেলায় শ্রেষ্ঠত্ব ধরে রাখবে।

উল্লেখ্য, কলমা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে শতভাগ পাসের গৌরব অর্জন করে আসছে। তানোর উপজেলার মধ্যে এসএসসি পর্যায়ে বহু বছর ধরে শীর্ষস্থান ধরে রাখার পর, এবারই প্রথম এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ব্যক্তিমালিকানাধীন এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি।

অভিভাবক ও এলাকাবাসীর ভাষ্যমতে, অল্প সময়ে প্রতিষ্ঠানটির এমন সাফল্য প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও গড়ে তোলা সম্ভব একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট