1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে লাকি কুপন ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# হামিদুর রহমান, তানোর (রাজশাহী)প্রতিনিধি : রাজশাহীর তানোর পৌরসভার থানার মোড়ে অবস্থিত তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে লাকি কুপন ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, ওয়ালটনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। তিনি লাকি কুপন ড্র-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ক্রেতাদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, দেশীয় ব্র্যান্ড ওয়ালটন আজ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে। দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে দেশের শিল্প ও অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের হেড অব সেল ফিরোজ আলম এবং ডিএসএম মিজানুর রহমান মানিক। তারা ওয়ালটনের বিভিন্ন অফার, বিক্রয়োত্তর সেবা এবং গ্রাহকদের জন্য চলমান বিশেষ সুবিধাগুলো সম্পর্কে বক্তব্য দেন।

Open photo

তারা বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসার কারণেই ওয়ালটন দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানোর বণিক সমিতির সভাপতি শমসের আলী, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ক্যাশিয়ার আব্দুল রহিম, তানোর থানার এএসআই মাসুদ রানা, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে লাকি কুপন ড্র-এর সৌভাগ্যবান বিজয়ীদের মাঝে আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্তদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

উপস্থিত অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের আয়োজক ও তসলিমা ইলেক্ট্রনিক্স এবং ওয়ালটন শোরুমের স্বত্বাধিকারী প্রো. মো. শহিদুল ইসলাম উপস্থিত সকল অতিথি, গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই তাদের ব্যবসার সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও উন্নতমানের পণ্য, মানসম্মত সেবা এবং আকর্ষণীয় অফারের মাধ্যমে ক্রেতাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন একদিকে যেমন ক্রেতাদের উৎসাহিত করে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক গতি সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট