1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পোরশায় ৫০০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার, একজন আটক পুনঃনিরীক্ষণে ৩ নম্বর বাড়ল: যশোর বোর্ডে এসএসসিতে ১ম কুষ্টিয়া জিলা স্কুলের প্রিন্স টিয়াঘাটার বাইনতলা বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরের লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয় পুলিশি খাঁচায় বাউবি বিএ/বিএসএস পরীক্ষা ২০২৬: সুশৃঙ্খল পরিবেশে চলছে গাজীপুরের ৯ কেন্দ্রে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা  

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি:  রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়ায় পুলিশ ও ডিবি পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৬ আগস্ট ) তাদের আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, বুধবার (৫ আগস্ট) হাসিবুল (৩২) ও সোহেল (৩৫)  নামে দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়ার সোহেল রানার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়। পরেরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) তারা আবার টাকার দাবিতে এলে স্থানীয়দের সন্দেহ হয়। জনতা তাদের আটক করে গণধোলাই দেয়।

খবর পেয়ে বাঘা থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নেয়। ওসি সেরাজুল হক জানান,আটক ২ জন বর্তমানে  থানায় আছে। মামলার প্রস্তুতি চলছে। প্রকৃত ঘটনা জানতে চেয়ে থানা থেকে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায় নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট