বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়ায় পুলিশ ও ডিবি পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।বৃহস্পতিবার( ৬ আগস্ট ) তাদের আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, বুধবার (৫ আগস্ট) হাসিবুল (৩২) ও সোহেল (৩৫) নামে দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়ার সোহেল রানার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়। পরেরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) তারা আবার টাকার দাবিতে এলে স্থানীয়দের সন্দেহ হয়। জনতা তাদের আটক করে গণধোলাই দেয়।
খবর পেয়ে বাঘা থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নেয়। ওসি সেরাজুল হক জানান,আটক ২ জন বর্তমানে থানায় আছে। মামলার প্রস্তুতি চলছে। প্রকৃত ঘটনা জানতে চেয়ে থানা থেকে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায় নি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর