1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি  মোহাম্মদ ইস্রাফিল শাহীন, ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইস্রাফিল শাহীন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন। এ ঘটনায় ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ বিভিন্ন মাধ্যমে মানুষ ড: ইসরাফিল শাহীনকে শুভেচ্ছা জানাচ্ছেন।
গতকাল বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. মোহাম্মদ ইসরাফিলকে আগামী চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
উল্লেখ্য, ১৯৬৪ সালে ঠাকুরগাঁও জেলা শহরে জন্মগ্রহণ করা অধ্যাপক ড. ইসরাফিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৯১ সালে তিনি ভারতের নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে নাট্য পরিচালনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এ ছাড়া তিনি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পারফরম্যান্স স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. ইসরাফিল ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে যোগদান করেন।
এছাড়াওঅধ্যাপক ড. ইস্রাফিল তার কর্মজীবনে এমএ ও পিএইচডি উভয় পড়াশোনার জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) থেকে বৃত্তিসহ অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন। তিনি ইউনেস্কোর গ্লোবাল নেটওয়ার্ক ফর হায়ার এডুকেশন ইন দ্য পারফর্মিং আর্টস-এর একজন প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ আইটিআই সেন্টারের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব।
তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও উৎসবে জুরি সদস্য ও অতিথি প্রভাষক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক থিয়েটার সংস্থাগুলোর সঙ্গে কাজ করে চলেছেন। তিনি বাংলাদেশ থিয়েটার ফর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (বিটিডিএন) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী জানান, ড. মোহাম্মদ ইসরাফিল শাহীনকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দোওয়ায় আমরা সকলে অত্যন্ত আনন্দিত। তাঁর এই অর্জনে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। তিনি অত্যন্ত দক্ষ ও যোগ্য মানুষ। আশা করি তিনি তার নিষ্ঠা ও কর্মদক্ষতায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে আদর্শ বিশ্ববিদ্যালয়ে পরিণত করবেন।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক জানান, ড: ইসরাফিল শাহীন মহোদোয় সম্পর্কে শুনেছি। তিনি অত্যন্ত সজ্জন, মার্জিত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ। আমরা আশা করি একসাথে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবেন।  সেজন্য জেলা প্রশাসন ভিসি মহোদয়কে সব ধরণের সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন জেলা প্রশাসক। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট