1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৪ নং ঘোলা ইউনিয়নের ছনকা গ্রামের নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবার শ্রী পূর্ণ চরণ ঘোষের পরিবারের খোঁজখবর নিতে এবং তাদের প্রতি সংহতি জানাতে পরিদর্শনে যান গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য ও সাতক্ষীরা জেলা জিএসএ-এর যুগ্ম আহ্বায়ক মোঃ আলফাত হোসেন।
পরিবারটির অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী প্রতিবেশী তাদের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে। এ ছাড়া পরিবারের সদস্যদের বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন। পরিবারের নারী সদস্যদের কুপ্রস্তাব দেওয়া, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগও তুলে ধরেন তারা।
পরিদর্শনকালে মোঃ আলফাত হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। তিনি বলেন, “ধর্ম, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সম্পত্তির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ভয়ভীতি, হুমকি কিংবা নির্যাতনের মাধ্যমে কারও অধিকার হরণ করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Open photo
তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে তারা সবসময় নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
“মানুষের পাশে, মানবতার পক্ষে”—এই প্রত্যয় নিয়ে নির্যাতিত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট