1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পোরশায় ৫০০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার, একজন আটক পুনঃনিরীক্ষণে ৩ নম্বর বাড়ল: যশোর বোর্ডে এসএসসিতে ১ম কুষ্টিয়া জিলা স্কুলের প্রিন্স টিয়াঘাটার বাইনতলা বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরের লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয় পুলিশি খাঁচায় বাউবি বিএ/বিএসএস পরীক্ষা ২০২৬: সুশৃঙ্খল পরিবেশে চলছে গাজীপুরের ৯ কেন্দ্রে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ ঠাকুরগাঁও প্রতিনিধি : তৃণমূলের হত দরিদ্র মানুষের দারিদ্র্যতা দূরীকরণের লক্ষ্যে ও নারীদের স্বাবলম্বী করে তাদের আর্থিক উন্নয়ন এবং ক্ষমতায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে আজ ১১ই আগষ্ট বুধবার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে দিনব্যাপি এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে ওয়াল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র পিকিং চাম্বুপং এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংস্থার প্রকল্প কর্মকর্তা সতীষ চন্দ্র রায়, জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা চৌধুরী, ওয়াল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র পৌরসভার উপকারভোগী বুলবুলি, সায়েরা বেগম, রাণী আক্তার, সুমি আক্তার, আসমানী বেগম, রিক্তা বেগম প্রমুখ।
সভায় বক্তারা তৃণমূলের হত দরিদ্র মানুষের দারিদ্র্যতা দূরীকরণের লক্ষ্যে ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর দারিদ্র্যেতা দূরীকরণে নগদ অর্থ ও গবাদি পশু প্রদান কর্মসূচির ভূয়সি প্রশংসা করেন এবং এই কর্মসূচি আরো বৃহত্তর পরিসরে ঠাকুরগাঁও জেলার সকল পৌরসভায় ও ইউনিয়নে পরিচালনার অনুরোধ করেন।
Open photo
বক্তারা নারীদের স্বাবলম্বী করে তাদের আর্থিক উন্নয়ন এবং ক্ষমতায়নের লক্ষ্যে ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁওসহ সারাদেশে এই কর্মসূচির মাধ্যমে লাখ লাখ তৃণমূলের অসহায়, দরিদ্র, দুস্থ, হত দরিদ্র নারীদের এগিয়ে যাওয়া এবং তাদের সাফল্যের মাধ্যমে দেশের একটি গুরুত্বপূর্ণ ও বৃহদাংশ নারীদের আর্থসামাজিক উন্নয়নে এবং তাদের ক্ষমতায়নে ভূমিকা রাখায় ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর প্রতি ধন্যবাদ জানান এবং অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এই বর্ষার শেষে সকলকে একটি করে গাছের চারা রোপণের অনুরোধ করেন। এই গ্রাজুয়েট প্রোগ্রাম অনুষ্ঠানে ঠাকুরগাঁও পৌরসভার প্রায় দেড় শতাধিক ২০২৪ সালের ইউপিজি গ্রাজুয়েট নারী সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
সে সময় ২০২৪ সালের ইউপিজি গ্রাজুয়েট নারী সদস্যবৃন্দ তাদের বার্ষিক উন্নয়ন ও সফলতার বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রী, ওয়াল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র কর্মকর্তারা এবং ইউপিজি গ্রাজুয়েট ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পরে সবশেষে অতিথিগণ ইউপিজি গ্রাজুয়েট ও উপকারভোগীদের মাঝে একটি বারোমাসি কাঁঠাল ও একটি লেবুসহ দুটি করে উন্নত জাতের গাছের চারা বিতরণ করেন।  এর আগে দিনব্যাপী জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইউপিজি গ্রাজুয়েট ও প্রকল্পের উপকারভোগীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র কর্মকর্তাবৃন্দ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট