
মো: সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাংগাইল): মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত ১৪ বছর বয়সী এক কিশোরের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, মির্জাপুর শাখার নেতৃবৃন্দ। বর্তমানে ওই কিশোর টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয়ে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর শাখার আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ এবং মির্জাপুর পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ওয়াজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা চিকিৎসাধীন কিশোরের খোঁজখবর নেন এবং চিকিৎসায় সার্বিক সহায়তার আশ্বাস দেন।
জানা গেছে, আহত কিশোর আহমদের বাড়ি গাজীপুরের জয়দেবপুর টাংকির পাড় এলাকায়। চলন্ত ট্রেন থেকে পড়ে তার দুটি পা ভেঙে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। তবে এখন পর্যন্ত তার পরিবারের কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি।
আহত কিশোরের পরিচয় ও পরিবারের সদস্যদের দ্রুত খুঁজে পেতে এবং তার চিকিৎসায় রক্তদানে এগিয়ে আসার জন্য সর্বসাধারণের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।#