1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে অগ্নিকান্ডে খড়ের পালা পুড়ে ভস্মীভূত  গোদাগাড়ীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার সচেতনতামূলক প্রচার-প্রচারণা রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক রূপসায় অসহায় শীতার্থ রুগীদের মাঝে উপজেলা প্রসক্লাবের কম্বল বিতরণ ১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চাঁপাইনবাবগঞ্জে সংসদ নির্বাচন: বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক হস্তান্তর রাজশাহীতে কোনো জাতীয় সংসদ নির্বাচন হবে না,এনসিপির নেতা চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬জন প্রার্থীর প্রতীক বরাদ্দ

টানা বর্ষণে শিবগঞ্জে স্ট্রবেরি চাষে বড় ধাক্কা, বিপাকে শতাধিক কৃষক

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন, শিবগঞ্জ:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টানা বর্ষণে স্ট্রবেরি চাষে নেমে এসেছে বড় ধরনের বিপর্যয়। গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক বিঘা জমির স্ট্রবেরি গাছ পানির নিচে তলিয়ে গেছে। এতে ফলন নষ্ট হয়ে পড়েছে, বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলভপুর, শাহবাজপুর, রানিহাটি ইউনিয়ন ও শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় গত কয়েক বছর ধরে স্ট্রবেরি চাষ জনপ্রিয়তা পেয়েছে। অনুকূল আবহাওয়া ও উর্বর মাটির কারণে কৃষকরা লাভবান হচ্ছিলেন। কিন্তু চলতি মৌসুমের শুরুতেই অপ্রত্যাশিত টানা বর্ষণে সেই আশার প্রদীপ নিভে যাচ্ছে।

দৌলভপুর ইউনিয়নের কালোপুর গ্রামের কৃষক মো. সাদিকুল ইসলাম বলেন, “গত বছর স্ট্রবেরি চাষ করে ভালো লাভ হয়েছিল। কিন্তু এবারের টানা বর্ষণে জমিতে পানি জমে গেছে। গাছের গোড়া পচে যাচ্ছে, এখন সব শেষ হয়ে গেল।” আরেক চাষি মো. মোতাহার আলী জানান, “আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ শুরু করেছি। কিন্তু এই অবস্থায় ক্ষতি পুষিয়ে ওঠা খুবই কঠিন হবে। সরকার সহযোগিতা না করলে আমাদের টিকে থাকা সম্ভব নয়।”

উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “টানা বৃষ্টিতে শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে স্ট্রবেরি ক্ষতির খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় তিন শতাধিক বিঘা জমির ফসল আংশিক বা পুরোপুরি নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ যাচাই করে সহায়তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।”

বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্ট্রবেরি একটি সংবেদনশীল ফসল। অতিরিক্ত আর্দ্রতা ও পানির সংস্পর্শে আসলে গাছের গোড়া দ্রুত পচে যায় এবং ফল নষ্ট হয়। উন্নত নিষ্কাশন ব্যবস্থা না থাকলে টানা বর্ষণে এমন ক্ষতির ঝুঁকি থেকেই যায়। এদিকে, বড় ধরনের ক্ষতির আশঙ্কায় অনেক কৃষক ইতোমধ্যে নতুন করে চারা রোপণের চিন্তা বাদ দিয়েছেন। ফলে এ মৌসুমে ঢাকাসহ দেশের বড় বাজারগুলোতে স্ট্রবেরির সরবরাহ কমে যেতে পারে, যা প্রভাব ফেলবে ভোক্তা পর্যায়েও।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট