1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে অগ্নিকান্ডে খড়ের পালা পুড়ে ভস্মীভূত  গোদাগাড়ীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার সচেতনতামূলক প্রচার-প্রচারণা রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক রূপসায় অসহায় শীতার্থ রুগীদের মাঝে উপজেলা প্রসক্লাবের কম্বল বিতরণ ১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চাঁপাইনবাবগঞ্জে সংসদ নির্বাচন: বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক হস্তান্তর রাজশাহীতে কোনো জাতীয় সংসদ নির্বাচন হবে না,এনসিপির নেতা চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬জন প্রার্থীর প্রতীক বরাদ্দ

জনগণের আস্থাই আমাদের শক্তি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো: গাজী নজরুল ইসলাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোমিনুর রহমান, শ্যামনগর প্রতিনিধি,  সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভা ১২ ডিসেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে যাদবপুর চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং উপকূলীয় জনপদের উন্নয়ন ভাবনা তুলে ধরতেই এ জনসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নদী–খনন সংকট, জলবদ্ধতা, যোগাযোগব্যবস্থার দুরবস্থা ও সেবাবঞ্চনার শিকার। কৃষি ও মৎস্যনির্ভর এই অঞ্চলের অধিকার ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।

তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের ন্যায্য অধিকার, পেশাগত নিরাপত্তা এবং উন্নয়ন নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।” তিনি আরও বলেন, জনগণের আস্থা–সমর্থনই জামায়াতের সবচেয়ে বড় শক্তি। ন্যায়বিচার প্রতিষ্ঠা, অধিকার রক্ষা এবং টেকসই উন্নয়নে সৎ ও দায়িত্বশীল নেতৃত্বের বিকল্প নেই। এজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুল মজিদ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নৈতিক ও আদর্শিক নেতৃত্ব সময়ের দাবি। তিনি সংগঠনকে তৃণমূলে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।

জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা গোলাম মোস্তফা বলেন, দেশের সংকট উত্তরণে জনগণের সঠিক সিদ্ধান্তই প্রধান উপায়। তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের মতামতকে সম্মান জানানোর ওপর জোর দেন।

উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের টিম সদস্য মোমিনুর রহমানসহ স্থানীয় নেতারা জনসভায় বক্তব্য দেন। জনসভায় হাজারো নেতাকর্মী, কৃষক, শিক্ষক, তরুণসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো এলাকাজুড়ে নির্বাচনমুখর পরিবেশ তৈরি হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট