1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণে বিনামূল্যে কাজ করে প্রশংসা কুড়িয়েছে বাঘার আনসার-ভিডিপির সদস্যরা ভোলাহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাট আম ফাউন্ডেশন’র বাজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত বাঘা পৌর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল বাঘায় জিয়া পরিষদের আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, ভালোবাসায় সিক্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র  ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  ‌‌ শিবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামীমকে তার নিজ এলাকায় সংবর্ধনা

কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে কম সময় ও কম খরচে তাদের বিরোধ নিষ্পত্তি করতে পারে, সে জন্য গ্রাম আদালতের বিকল্প নেই এমন মন্তব্য করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।  তিনি বলেন, গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে ইতিবাচক প্রচার-প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতের কার্যক্রম জোরদার করতে অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেলে বিচার প্রক্রিয়া সহজ হবে, মামলা জট কমবে এবং জনগণ দ্রুত ন্যায়বিচার পাবে—যা সরকারের ন্যায়বিচার নিশ্চিতকরণের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এসময় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম।সভাটি পরিচালনা করেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. লুৎফর রহমান।

সভায় সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনগণের কাছে সহজলভ্য করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সেবা গ্রহণ সহজ করা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত উপপরিচালক মিতা সরকার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মনিরা খাতুন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, জেলা আনসার ভিডিপির সহকারী পরিচালক মো. আব্দুল মোতালেব এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট