1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রমানে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত মির্জাপুরে  প্রবাসীর স্ত্রী মোর্শেদা আক্তারকে শারীরিক নির্যাতনও ধর্ষণের অভিযোগে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বাঘায় ঘুষির আঘাতে ঘরের দেয়ালে ধাক্কায় প্রাণ হারালো বৃদ্ধ বাগমারায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে, নেতাকর্মীদের বিক্ষোভ বাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ, জানতে গিয়ে সংবাদকর্মীর উপর চড়াও হঠাৎ দামে আগুন লেগেছে ভোলার সবজি বাজারগুলোতে, ক্রেতাদের নাভিশ্বাস এআই প্রশিক্ষণে ক্যারিয়ার গড়ার সুযোগ: বিনামূল্যে প্রশিক্ষণ, ভাতা ও সরকারি সনদ দেবে সরকার লালপুরে ১৫ লিটার চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী বাঘা বিশ্বাস আটক চতুর্থবারের মত তিন সন্তান রেখে পলায়ন মির্জাপুরে এক গৃহবধূ ভোলায় জোয়ারে পানিতে ভেসে গেলো শতাধিক মহিষ

আম আড়তদারদের ঘোষণা, প্রতি কেজিতে ৩ টাকা কমিশন, না দিলে বন্ধ ক্রায়- বিক্রয়

  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৪৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি: আজ সোমবার (৯ জুন) থেকে আম ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে কেজি প্রতি ৩ টাকা হারে কমিশন আদায়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী অঞ্চলের আম আড়তদাররা। রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম আমবাজার রহনপুরে আয়োজিত রাজশাহী বিভাগীয় আম আড়তদার ও ব্যবসায়ী সমিতির এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ জুন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে আমচাষি, ব্যবসায়ী ও আড়তদারদের কাছে কমিশন না নেয়ার সুপারিশ করা হয়েছিল। তবে আড়তদাররা ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। তারা জানান, ৯ জুন (সোমবার) থেকে প্রতি কেজি আমে ৩ টাকা হারে কমিশন নেয়া হবে এবং কমিশন আদায়ে কোনো বাধা সৃষ্টি হলে আম আড়তে ক্রয়-বিক্রয় বন্ধ করে দেওয়া হবে। সংবাদ সম্মেলনের আগে রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন কানসাট আমবাজার আড়তদার সমিতির সভাপতি ও সংগঠনের আহ্বায়ক আবু তালেব, সদস্য সচিব ও নওগাঁর সাপাহার আমবাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ইমাম হাসান রিফাত এবং সহসভাপতি জয়নাল আবেদীন। এসময় শিবগঞ্জ, কানসাট, ভোলাহাট ও সাপাহার আমবাজারের আড়তদাররাও উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট