1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মোহনপুরের কেশরহাট বাজার বণিক সমিতির কমিটি গঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়ার খবর গুজব: জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে পাচারকালে ৮০ বস্তা সারসহ আটক ২, জেল-জরিমানা শিবগঞ্জে অবৈধভাবে জমি জবরদখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ নিহত মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় ৩ জনের ১৪ বছর সশ্রম কারাদণ্ড ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার

রাজশাহী মোহনপুরের কেশরহাট বাজার বণিক সমিতির কমিটি গঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোহনপুর প্রতিনিধি…………………………………….

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার বণিক সমিতির কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে কেশরহাট উচ্চবিদ্যালয় চত্তরে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে বাজারের সকল পট্টির ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে আহবায়ক কমিটি গঠন করা হয়।

 

বহুল প্রত্যাশিত নবগঠিত কমিটিতে মেসার্স সততা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শাহিনুর রহমান শাহিনকে আহবায়ক, কেশরহাট রহমান হোন্ডার ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান মুস্তাককে যুগ্ম আহবায়ক এবং মেসার্স ওসমান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক ওসমান আলীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।

 

অনুষ্ঠানে গার্মেন্টেস ব্যবসায়ী হাজি সাদ-আক্কাসের সভাপতিত্বে কেশরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিক, বিভা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আবু হাসান বিপ্লব, কেশরহাট জুয়েলার্স ব্যবসায়ী খুশবর রহমান সোনার, জুয়েলার্স ব্যবসায়ী সেলিম উদ্দিন সোনার, জুয়েলার্স ব্যবসায়ী বেলাল হোসেন, গার্মেন্টস ব্যবসায়ী আবদুল লতিফসহ সকল পট্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেশরহাট পৌরসভার  বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের সুবিধার্থে দ্রুত নির্বাচনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট