1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অবশেষে জবর দখলীকারী উচ্ছেদ হয়ে বাসতভিটা বুঝে পেল গোদাগাড়ী রাজশাহীর ভোলামার্ডি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

অবশেষে জবর দখলীকারী উচ্ছেদ হয়ে বাসতভিটা বুঝে পেল গোদাগাড়ী রাজশাহীর ভোলামার্ডি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জিয়াউল কবীর স্বপন…………………………………

জেলা প্রশাসক রাজশাহীর হস্তক্ষেপে ৪০ বছর পর বাসতভিটা ফিরে পেয়েছে আদিবাসী এক পরিবার। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের বামলাহাল মৌজার ৯০১ দাগের ৩৪ শতক খাস জমি ভোলা মার্ডি নামক এক আদিবাসীকে ১৯৮৯-৯০ সালে বন্দোবস্ত দেওয়া হয়। আদিবাসী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন যাবৎ গোদাগাড়ী সদরের ভূমিদস্যু সারোয়ার জাহান ডাবলু স্থানীয় শাজাহানের সহযোগিতায় জায়গাটি জবর দখল করে আসছিলো। দুই-তিন সপ্তাহ আগে হঠাৎ আদিবাসী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তারা ভবন নির্মান কাজ শুরু করে।

 

জানাগেছে, কয়েকদিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলুকে অভিযোগ দেওয়ার পরও কোন পরিত্রাণ পাইনি আদিবাসী ভোলা মার্ডি। স্থানীয় ভাবে জায়গাটি উদ্ধারের জন্য দিকহারা হয়ে পড়েন ভোলা মার্ডি। কোন উপায় না পেয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) ভোলা মার্ডি রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে রাজশাহী জেলার জেলা প্রশাসক আব্দুল জলিল গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসানকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান সেই নির্দেশনা মোতাবেক শুক্রবার (২০ জানুয়ারী) বিকেলের দিকে সরেজমিনে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পায়। পরে অভিযান পরিচালনা করে বুলটুলাইজার দিয়ে নির্মানাধীন অবৈধ স্থাপনা গুডিয়ে দিয়ে আদিবাসী পরিবারের নিকট জমিটি ফিরিয়ে দেওয়া হয়। এই বিষয়ে গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান বলেন, ডিসি স্যারের নির্দেশনায় তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে অভিযান চালিয়ে বাড়ী গুড়িয়ে দিয়ে আদিবাসী ভোলা মার্ডিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট