1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীতে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রাসিক মেয়র লিটন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহী মহানগরীতে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# প্রেস বিজ্ঞপ্তি, ১২ জানুয়ারি ২০২৩……………………………………..

অল কমিউনিটি ক্লাব লি. এর সার্বিক সহযোগিতায় কিশোর ফুটবল একাডেমি, রাজশাহীর আয়োজনে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন জাহানারা জামান মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, সরকারের উদ্যোগে সারাদেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শীতবস্ত্র প্রদান অব্যাহত রেখেছি।

 

অল কমিউনিটি ক্লাব লি. এর ডাইরেক্টর মোঃ বজলুর রহমান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা এ্যাড. আবু রায়হান মাসুদ ও রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান কামরু। অনুষ্ঠানে কিশোর ফুটবল একাডেমি, রাজশাহীর সভাপতি আরমান পারভেজ ধুলু, সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম জেডসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট