1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গ্রামে গ্রামে খেলোয়াড় তৈরী করতে  হবে: রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

গ্রামে গ্রামে খেলোয়াড় তৈরী করতে  হবে: রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………………

গ্রামে গ্রামে খেলোয়াড় তৈরীর আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলা পছন্দ করতেন। তাঁর স্বপ্ন ছিল একদিন বিশ্বের কাছে খেলাধুলায় বাংলাদেশ পরিচিতি তুলে ধরবে। সেটা আজ হয়েছে। শনিবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় বাঘা উপজেলার বাউসা হারুন-অর-রশিদ শাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ।

 

তিনি আরোও বলেন,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনাও খেলাধুলাকে গুরুত্ব দিয়ে সারাদেশে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা টুর্নামেন্ট চালু করেছেন। আমার নির্বাচনী এলাকার কোন খেলোয়াড় আমার দপ্তরে দাবি নিয়ে আসলে কেউ খালি হাতে ফিরবে না ।

 

খেলা পরিচালনা কমিটির সভাপতি আবদুল করিম এর সভাপতিত্বে ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় পুরুস্কার বিতরনী অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা, সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব,সিরাজুল ইসলাম মন্টু, ওয়াহেদ সাদিক কবির, মাসুদ রানা তিলু, ফাতেমা মাসুদ লতা, জাহিদুল ইসলাম জাহিদ, শফিকুর রহমান শফিক প্রমুখ।

 

উল্লেখ্য,অনুষ্ঠিত ফাইনাল খেলায় নিমপাড়া তরুণ সংঘ ১-০ গোলে বাউসা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মাহাবুব হাসান টোটন, সহকারি ছিলেন হাফিজুর রহমান ও মোহাম্মদ বাবু। ধারাভাষ্যে ছিলেন কামরুল ইসলাম। এর আগে বাউসা হারুন-অর-রশিদ শাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতলা ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট