1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর কলেজ মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিরুল ইসলাম,  গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)…………………………..

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রহনপুর কলেজ মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ঝিলিম ইউনিয়নের ঠাকুর পালশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে রহনপুর স্টেশন থেকে খুলনাগামী মহানন্দা ট্রেনে মাথা কাটা এক যুবকের লাশ কলেজ মোড় রেল লাইনের উপরে পড়েছিল। মৃত্যু ব্যক্তির ১০ ফিট দূরে একটি মোবাইল ফোন পড়ে ছিল পরে স্থানীয়রা গোমস্তাপুর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনা স্থলে উপস্থিত হয়।

 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, রহনপুর কলেজ মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে এই খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়েছে। এই ঘটনায় আমনুরা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরে ঘটস্থালে রেলওয়ে পুলিশ উপস্থিত হয়ে  মরদেহটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক  হাসপাতালে ময়নাতন্ত্রের জন্য  পাঠানো হয়েছে।

 

তার পরিবার স্থানীয়রা জানান, আমিনুল ইসলাম দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিল। পরিবারের অকপটে কখন কোথায় সে চলে যেতো। মাঝে মধ্যে  সে এমন করতো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট