1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে শিক্ষক ও কর্মকর্তাকে কাফনের কাপড় প্রেরণের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

রুয়েটে শিক্ষক ও কর্মকর্তাকে কাফনের কাপড় প্রেরণের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সংবাদ বিজ্ঞপ্তি……………………………..

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ০৯ জন শিক্ষক ও কর্মকর্তাকে ডাকযোগে কাফনের কাপড় প্রেরণের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রæত আইনের আওতায় আনার দাবীতে সোমবার (০২ জানুয়ারি) রুয়েট প্রধান ফটকের সামনে সকাল সাড়ে ১০ টায় রুয়েট প্রশাসনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- রুয়েটের রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, গবেষণা ও সম্প্রসারণের পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, বঙ্গবন্ধু পরিষদ রুয়েট এর সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বঙ্গবন্ধু পরিষদ রুয়েট এর সাধারণ সম্পাদক ও ইউআরপি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, আইপিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোশাররফ হোসেন, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শহীদুল ইসলাম, রুয়েটের কম্পট্রোলার ও কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ, শিক্ষা শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কর্মকর্তা সমিতির দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. রাইসুল ইসলাম, বিইসিএম বিভাগের ল্যাব এ্যাসিস্টেন্ট মো. আমান ফরহাদ সেতু, আইপিই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান হৃদয় সহ প্রমুখ বক্তব্য রাখেন।

 

মানববন্ধনে বক্তারা রুয়েটের ০৯ জন শিক্ষক ও কর্মকর্তাকে কাফনের কাপড় প্রেরণের প্রতিবাদ জানান এবং সেই সাথে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রæত আইনের আওতায় আনার জোর দাবী জানান।

 

মানববন্ধনে কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডীন, দপ্তর প্রধান, বিভাগ প্রধান, শাখা প্রধান বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা , শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট