1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ফোরাম কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ: মির্জাপুরে পুলিশ হেফাজতে শিক্ষক নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি গোদাগাড়ী এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ ও প্রকৃত সত্য খুলনায় বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল গ্রীন হ্যাভেন স্কুল বাঘা-তে বর্ণিল আয়োজনে বৃত্তি প্রদান ও বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত শিবগঞ্জে ভেজাল গুড় তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে অর্থদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫তম প্রশাসনিক সভা অনুষ্ঠিত: নাগরিক সেবা ত্বরান্বিত ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ফোরাম কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………..

আজ ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ১০টায়, রাজশাহী মহানগরীর শিল্পকলা একাডেমী, রাজশাহীতে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়ন ও কারিগরী সহায়তায় এবং মানব কল্যাণ পরিষদ (এমকেপি) কর্তৃক বাস্তবায়নকৃত “পুলিশ এনগেজমেন্ট এ্যাপ্রোচ ফর কাউন্টারিং এক্সট্রিমিজম (পিস)” প্রকল্পের আওতায় কমিউনিটি পুলিশিং ফোরাম কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক ।

 

সহিংস উগ্রবাদ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে জোরদারকরণে বিশেষ অবদান রাখায় মাননীয় পুলিশ কমিশনারকে সম্মাননা স্মারক দিয়েছে মানব কল্যাণ পরিষদ (এম কে পি) ও কমিউনিটি পুলিশিং ফোরাম রাজশাহী মহানগর।

 

পুলিশ কমিশনার বলেন, দেশ দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “স্বপ্নের সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরি করতে হবে।

 

জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ কমিশনার মহোদয় বলেন, জঙ্গিরা বিভিন্ন ব্যানারে কাজ করে, তাদের প্রতিহত করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। এছাড়াও জনগণের সাথে দূরত্ব কমিয়ে ভালো ব্যবহার করতে থানার সকল অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।

 

তিনি আরও বলেন, আমাদের যুব সমাজ যেন জঙ্গিবাদে না জড়ায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অপর দিকে কেউ জঙ্গিবাদে জড়িয়ে পড়লে কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে মোটিভেশন করতে পারলেই এ ধরণের সেমিনার সার্থক হবে।

 

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো ‘কমিউনিটি পুলিশিং’ ব্যবস্থা। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা-কে কার্যকরভাবে প্রতিষ্ঠিত করতে ‘কমিউনিটি পুলিশিং ফোরাম’ গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে কাজ করে।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার বিপিএম, রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার), দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর সাদাত সদরুদ্দিন শিবলী-সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ ও কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভুষণ বানার্জী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মো: মনিরুল ইসলাম, ” দি এশিয়া ফাউন্ডেশন” এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো: জয়নাল আবেদীন, প্রোগ্রাম অফিসার মো: সফিউল আওয়াল, মানব কল্যাণ পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন, কর্মসূচি সমন্বয়কারী বশির আহম্মেদ-সহ প্রকল্পের অন্যান্য সদস্যবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট