1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে অপহরণের শিকার দুই শিশু উদ্ধারসহ গ্রেপ্তার ৪ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

রাজশাহীতে অপহরণের শিকার দুই শিশু উদ্ধারসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান……………………………………..

রাজশাহীতে অপহরণের শিকার দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত মহানগরীর শাহমখদুম থানা পুলিশ এই উদ্ধার অভিযান চালায়। এসময় শিশু উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন,নগরীর শাহমখদুম থানার খিরশিন টিকর এলাকার রাজু ইসলাম (২৬), একই এলাকার মো. শাকিল (২৩) ও মজিবুল ইসলাম (২৬) এবং খিরশিন ফকিরপাড়া গ্রামের মোখলেসুর রহমান (২৬)। তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ১২ ও ১৩ বছরের দুই শিশু রাজশাহী শহরে একটি ওরসের মেলায় খেলনা বিক্রি করতে এসেছিল। মেলা শেষে বৃহস্পতিবার দুপুরে তারা ভটভটিতে করে নিজেদের মালামাল নিয়ে বাড়ি ফিরছিল। তখন শাহমখদুম থানার সিটিহাট এলাকা থেকে তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে এক শিশুর মহাজন মনিরুল ইসলাম থানায় এসে অভিযোগ করেন। এরপরই অভিযান শুরু হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজশাহীর পবা উপজেলার ভালাম এলাকায় অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। রাতভর অভিযান চালিয়ে দুই শিশুকে উদ্ধার করা হয় এবং এর সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায, মামলার বাদী মনিরুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুরে। তার কাছ থেকে খেলনা মালামাল নিয়ে বিক্রি করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সালামপুর গ্রামের ১৩ বছরের ওই শিশু। সে রাজশাহীর তানোর উপজেলার দিব্যস্তল গ্রামের ১২ বছর বয়সী বন্ধুকে নিয়ে মেলায় এসেছিল। ওসি মেহেদী হাসান বলেন, কী কারণে অপহরণ করা হয়েছিল সেটি তদন্ত করা হচ্ছে। মামলার এজাহারে অজ্ঞাত আরও কয়েকজন আসামি আছে। তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট