1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় জেলা কৃষক লীগের সম্মেলন ঘিরে ভিন্ন সাজ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর বাগমারায় জেলা কৃষক লীগের সম্মেলন ঘিরে ভিন্ন সাজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসিক ইসলাম,বাগমারা প্রতিনিধি ……………………………………………………

রাজশাহী জেলা কৃষক লীগের সম্মেলন হবে বাগমারায়। আগামী ৪ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। রাজশাহী জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গেইট, তোরণ, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে বাগমারা সহ রাজশাহী বিভিন্ন এলাকা। বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে সম্মেলনের প্রচারণা। বসে নেই প্রার্থীসহ তাদের সমর্থকের প্রচারণা।

 

জেলা কৃষকলীগের সম্মেলনের সময় যতোই ঘনিয়ে আসছে ততোই বৃদ্ধি পাচ্ছে প্রচারণা। জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হওয়ায় ইঞ্জিনিয়ার এনামুল হকের দিক নির্দেশনায় কাজ করছে উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

দীর্ঘ ৭ বছর পর হতে যাচ্ছে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এদিকে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহ্বায়ক কমিটি দ্বারা চলছে জেলা কৃষক লীগের দলীয় কার্যক্রম। সম্মেলন উপলক্ষে শুরু হয়েছে রাস্তার মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণের কাজ। তোরণ, ব্যানার ফেস্টুনকে দৃষ্টি নন্দন করতে ব্যবহৃত হচ্ছে সম্মেলনে আগত নেতৃবৃন্দের ছবি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট