1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি রাজশাহীর বাঘা পৌরসভার একটি বাসা থেকে কুষ্টিয়ার এক স্কুলের প্রধান শিক্ষক ও একই স্কুলের আয়াকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে। পরকীয়ার অভিযোগে জনতার খবরে শুক্রবার (২১ আগষ্ট)রাত ৭টার দিকে বাঘা পৌরসভার গাওপাড়া এলাকার মোজাফফরের বাসা থেকে তাদের আটক করে পুলিশ। শনিবার (২২ আগষ্ট) তাদের আদালতে সোপর্দ করা হয়।

আটকৃতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খাজিরাথাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এবং একই স্কুলের আয়া তাসপিয়া। দেলোয়ার হোসেন বাঘা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন বলে রাজনৈতিক সুত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গাওপাড়া গ্রামের মোজাফফরের বাসায় দুইজন গল্প করছিলেন। স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। তবে আটকের সময় তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া যায়নি। জনরোষের মুখে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। স্থানীয়রা জানান, তারা আগেও স্বামী স্ত্রীর পরিচয়ে অনেকবার ওই বাসায় এসেছে ।

দেলোয়ার হোসেনের স্ত্রী নুরুন্নাহার মিলি অভিযোগ করে বলেন, “৫-৭ বছর ধরে তাদের সম্পর্ক। এ কারণে তিনি আমার সাথে ভালো আচরণ করেন না। সংসারে অশান্তি। ৫-৬ মাস ধরে তিনি বাড়িতে থাকেন না।” অন্যদিকে আয়া তাসপিয়ার মা রানুয়ারা দাবি করেছেন, “একই স্কুলে চাকরির সুবাদে তাদের মধ্যে বৈধ সম্পর্ক রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন বাঘা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। তার স্ত্রী নুরুন্নাহার মিলি উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। দেলোয়ার-মিলি দম্পতির ২ সন্তান রয়েছে। দেলোয়ার হোসেন মনিগ্রামেই বসবাস করেন। আয়া তাসপিয়ার বাবার বাড়ি বাঘা উপজেলার বলরামপুর গ্রামে। তার স্বামীর বাড়ি কুষ্টিয়ার বাংলা বাজার। তাসপিয়ারও স্বামী ও সন্তান রয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে টক অব দ্যা দেলোয়ার – আয়ার পরকীয়া হিসাবে আলোচিত হয়েছে। গোপন সমাঝোতায় মুক্তি মিলতে পারে এমন সন্দেহে দুপুর রাত পর্যন্ত থানায় অপজিট পার্টির লোকজনের আনাগোনা লক্ষ্য করা গেছে। মোজাফফরের ভাষ্য, পরিচয় সুত্রে তারা তার বাসায় এসেছিল।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন,”এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে আইনি প্রক্রিয়ায় ১৫১ ধারা মতে মামলা দায়ের করে শনিবার (২২ আগষ্ট) আদালতে পাঠানো হয়েছে।”#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট