1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর বাঘায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চুরি: আলমারি, ফ্যান ও তার চুরি, থানায় অভিযোগবাঘায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চুরি: আলমারি, ফ্যান ও তার চুরি, থানায় অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে লেবু বাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার করল পুলিশ ও র‍্যাব

সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সাতক্ষীরা প্রতিনিধি: দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরা জেলা শাখা। শনিবার (২২ আগস্ট) বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের খুলনা রোডস্থ শহীদ আসিফ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন গণসংহতি আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক প্রভাষক মামুনুর রহমান, সদস্য সচিব রুবেল গাইন, যুগ্ম আহ্বায়ক মো. আলফাত হোসেন, জেলা কমিটির সদস্য আব্দুল্লাহ বিশ্বাস, আব্দুর রশীদ ও নাসরীন নাজরানা বেবী, আশাশুনি উপজেলা জিএসএ’র আহ্বায়ক ছুরাত আলী গাজী, সদস্য সচিব কবি অর্জুন সরকার, সাতক্ষীরা সদর উপজেলা সংগঠক প্রভাষক জাহাঙ্গীর হোসেন এবং সাতক্ষীরা পৌর সংগঠক মো. শাহাবুদ্দিন।এছাড়া ন্যাশনাল প্রেস সোসাইটির সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আক্তারুজ্জামান এবং মানববন্ধনে সংহতি প্রকাশ করে কৈখালী গ্রাম্য ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা. নাসিরউদ্দিন, আজিজুল প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের পরিবারগুলো। মানুষের আয়-রোজগার বাড়ছে না, অথচ প্রতিনিয়ত বাড়ছে খাদ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে পরিবার পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

তারা আরও বলেন, তেল-গ্যাসসহ জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পরিবহন, কৃষি, উৎপাদন ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে পড়ে। ফলে মূল্যবৃদ্ধির এই চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই গিয়ে পড়ে। মানববন্ধন থেকে বক্তারা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি বন্ধ এবং নিম্নআয়ের মানুষের জন্য স্বস্তিদায়ক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনতে শুধু বাজার তদারকি নয়, উৎপাদন, সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট