1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদকে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।  শনিবার (২২ আগস্ট) বিকেলে নগর ভবনে সদ্য বিদায়ী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বিদায়ী বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালনকালে রাজশাহীর সার্বিক উন্নয়ন ও জনসেবায় তাঁর অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একইসঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

বিদায়ী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদও রাজশাহীতে দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট