1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

রাজশাহীতে বিএনপির সমাবেশস্থল লোকেলোকারণ্য, ভরে গেছে মাদ্রাসা মাঠ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………………………..

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশেই অবস্থিত ঈদগাহ মাঠ। ভরে গেছে তাবুতে। পদ্মা নদীর পাড়ে এ অবস্থিত বিশালকার এ মাঠটি জুড়ে গত বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার এবং শুক্রবার বিকেল পর্যন্ত গড়ে তোলা হয়েছে অন্তত দুই শতাধিক তাবু। শনিবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। গোটা মাঠ লোকে লোকারণ্য, তীল পরিমাণ জায়গা নেই, তাবু আর মানুষে ভরপুর।

 

এ সমাবেশে যোগ দিতে আসা হাজার হাজার নেতাকর্মীরা বুধবার থেকেই রাজশাহী এসে জড়ো হতে শুরু করেন। তাদের আশ্রয় দিতে ঈদগাহ মাঠে গড়ে তোলা হয়েছে দুই শতাধিক তাবু। মাঠ জুড়ে গড়ে তোলা এসব তাবুতে রাত-দিন কাটাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের পদচারণা আর স্লোগানে স্লোগানে অরে উঠেছে ঈদগাহ মাঠটি।

 

ভোর থেকেই মাঠের ভিতরেই চলছে রান্না-বান্না। সেখানেই হচ্ছে খাওয়া-দাওয়া। নেতাকর্মীরা আসছেন দূর-দূরান্ত থেকে। তারা এসে আশ্রয় নিচ্ছেন এখানে। পরিস্থিতি এমন যেন উৎসবে মেতে উঠেছেন নেতাকর্মীরা। উৎসবের মধ্য দিয়ে মাদ্রাসা মাঠের গণসমাবেশ সুন্দরভাবে সফল করতে চান নেতাকর্মীরা।

 

জয়পুরহাটের ক্ষেতলাল থেকে আসা মজিবুর রহমান নামের এক কর্মী বলেন, ‘রাস্তায় নানা বাধা পেরিয়ে রাজশাহী এসে পৌঁছেছি। কিন্তু এখানে আসার পরে ভালো লাগছে। একসঙ্গে এতো নেতাকর্মী ঈদগাহ মাঠে অবস্থান করছে যে, আসার পথে সব কষ্ট ভুলে গেছি। এখন সমাবেশ শেষ করে বাড়ি ফিরবো।

 

পাবনার চাটমোহর থেকে আসা বিএনপি কর্মী আজমত হোসেন বলেন, ‘এখানে রাতে তাবুর নিচে ঘুমাইছি। সঙ্গে আনা ব্যাগ মাথার নিচে দিয়ে বালিশ করেছি। তাতেও কোনো কষ্ট নাই। গণসমাবেশ উপলক্ষে এতো মানুষ কষ্ট করছে, দেখেই ভালো লাগছে। কেউ খাবার নিয়েও কোনো আপত্তি তুলছে না। যে যার মতো করে খেয়ে নিচ্ছে। যে গ্রুপ রান্না করছে, তারা খাচ্ছে, অন্যদেরও দিচ্ছে। আমি সঙ্গে করে মুড়ি আর চিঁড়া নিয়ে নিয়ে এসেছি। কখনো সেগুলো খেয়েও থাকছি।

 

শুক্রবার সকালে গিয়ে দেকা যায়, ঈদগাহ মাঠে হাজার হাজার নেতাকর্মী যেন আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন। কেউ রাস্তার পাশের দোকান থেকে চা-সিগারেট, পানসহ বিভিন্ন জিনিসপত্র কিনে খাচ্ছেন, আবার কেউ কেউ তাবুর ভিতরে বসেই তাস খেলাতে মেতে উঠেছেন। কোনো কোনো গ্রুপ ভাগ হয়ে মিছিল করছেন। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা সুলতান সালাহউদ্দিন টুকুকে ঘিরে পাবনার একটি গ্রুপ মিছিল বের করেন। এর কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা মোটরসাইকেল বহর নিয়ে মিছিল করতে করতে ঈদগাহ মাঠে এসে পৌঁছান।

 

ঈদগাহ মাঠের ভিতরে গিয়ে দেখা যায়, বিএনপি নেতাকর্মীদের জন্য দুপুরের খাবার রান্না হচ্ছে আলাদা আলাদাভাবে। কোথাও ভাত, তরকারি, কোথাও বিরআনি, আবার কোথাও খিচুড়ি রান্না হচ্ছে। অন্তত ৩০-৪০টি চুলাই চলছে রান্না। বিএনপি নেতাকর্মীরাই নিজেদের মতো করে উৎসবমুখোর পরিবেশে রান্নায় ব্যস্ত হয়ে পড়েছেন।

 

জানতে চাইলে নজরুল ইসলাম নামের একজন কর্মী বলেন, আমি ‘সিরাজগঞ্জের একটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি। এখানে এসে আমরা রান্না করে খাচ্ছি। আমাদের সঙ্গে আসা অন্যরাও যে যার মতো কাজ করছেন। কেউ মিছিল করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট