1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের সাটিফিকেট ও আইডি কার্ড প্রদান - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের সাটিফিকেট ও আইডি কার্ড প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আত্রাই, নওগাঁ প্রতিনিধি………………………………………………….

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কাউন্সিল এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সাটিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) উপজেলা পরিষদ সভা কক্ষে জীবিত ও শাহাদত বরণকারী ২২৪ জন বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের মাঝে সাটিফিকেট ও কার্ড তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম।

 

জানা যায়, জীবিত ১০৪ বীর মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সাটিফিকেট এবং শাহাদত বরণকারী ১২০ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে ডিজিটাল সাটিফিকেট দেওয়া হয়।

 

এসময় সাবেক জেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু, মুক্তিযোদ্ধা সন্তান ফজলে রাব্বি জুয়েলসহ মুক্তিযোদ্ধার পরিবার উপস্থিত ছিলেন।

 

এক প্রতিক্রিয়ায় সনদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নীরেনচন্দ্র দাস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিমাসে ভাতা দিয়ে আমাদের সম্মানিত করেছেন। দেশমাতৃকার টানে জীবন বাজি রেখে স্ত্রী-সন্তান বাবা-মার মায়া-মমতা ত্যাগ করে সেদিন জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ডাকে যুদ্ধে গিয়ে আজ সাটিফিকেট ও আইডি কার্ড হাতে পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট