1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নভোএয়ার এর রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট শুরু ১৭ই নভেম্বর - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি সভা

নভোএয়ার এর রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট শুরু ১৭ই নভেম্বর

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তিঃ ঢাকা, ৩১শে অক্টোবর ২০২২………………………

নভোএয়ার রাজশাহী থেকে কক্সবাজার রুটে আগামী ১৭ই নভেম্বর থেকে ফ্লাইট পরিচালনার ঘোষনা দিয়েছে। একই সাথে কক্সবাজারে তিন রাত হোটেল ফ্রি প্যাকেজ ঘোষনা করেছে প্রতিষ্ঠানটি।

 

সরাসরি ফ্লাইটটি রাজশাহী থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টায় পৌছাবে। কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে রোববার বিকাল ৩টা ৩৫ মিনিটে ছেড়ে রাজশাহীতে বিকাল ৫টা ৫ মিনিটে পৌছাবে। এই রুটে ওয়ানওয়ে সর্বনি¤œ ভাড়া ৫,৯০০ নির্ধারন করা হয়েছে।

 

এদিকে ভ্রমনপিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাত চার দিনের হোটেল ফ্রি অফার ঘোষনা করেছে প্রতিষ্ঠানটি। অফারটি উপভোগ করতে দুই জনের রাজশাহী থেকে কক্সবাজারের রিটার্ন টিকেট কিনতে হবে। এই অফারে দুই জনের কক্সবাজার যাওয়া-আসা এবং তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা রয়েছে। ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ৭টি হোটেলের সাথে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল দি কক্স টুডে, সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সী প্যালেস।

 

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, সিলেট, যশোর এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতা ফ্লাইট পরিচালনা করছে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট