1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

ফলো-আপ: ধামইরহাটে শিক্ষার্থীকে প্রসাব খাওয়ানো সেই শিক্ষক বরখাস্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৫১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………..

 

নওগাঁর ধামইরহাটে স্কুল শিক্ষার্থীকে প্রসাব খাওয়ানোর দায়ে সেই বিতর্কিত নারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকগণ কিছুটা স্বস্তি প্রকাশ করলেও তাকে স্থায়ী ভাবে চাকুরিচ্যুতির দাবী  জানান সুধীমহল। ধামইরহাট উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, ৩১ মে স্কুল চলকালীন সময়ে উপজেলার চকচান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির জনৈক শিক্ষার্থীকে ছাদে প্রসাব করার অপরাধে সহকারী শিক্ষিকা সাহানা বেগম (ফেন্সি) ওই ছাত্রকে বাধ্যতামুলক বোতলে প্রসাব করিয়ে সেটা তাকে খাওয়ান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে তোড়পাড় উঠলে ২ জুন  ১২৪১ নম্বর স্মারকমূলে সরকারি চাকুরী আইন, ২০১৮ এর ৩৯ (১) ধারা এবং সরকারী  কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২ (১) মোতাবেক সহকারী শিক্ষক সাহানা বেগমকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করেন।

 

এই ঘটনায় উপজেলা মানবাধিকার কমিশনের  নির্বাহী সভাপতি এডভোকেট আশরাফুদ্দৌলা নয়ন বলেন, সাময়িক বরখাস্ত নয় তাকে চাকুরিচ্যুত করতে হবে, তার অপরাধ ক্ষমার অযোগ্য, আমরা মানবাধিকার কমিশন তার স্থায়ী বরখাস্ত দাবী করছি।#

এডিট: আরজা/০৫

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট