1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী- কক্সবাজার রুটে নভোএয়ারে দু’জনের যাওয়া-আসার টিকেট কিনলে চারদিন হোটেলে থাকা ফ্রি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

রাজশাহী- কক্সবাজার রুটে নভোএয়ারে দু’জনের যাওয়া-আসার টিকেট কিনলে চারদিন হোটেলে থাকা ফ্রি

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী…………………………………….

নভোএয়ার রাজশাহী থেকে কক্সবাজার রুটে আগামী ১৭ই নভেম্বর থেকে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। ভ্রমন পিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাত চার দিনের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

 

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে রাজশাহী থেকে কক্সবাজার রুটে এই ফ্লাইট চালু হচ্ছে। গত ২৬ অক্টোবর নগর ভবনে নভোএয়ারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সাথে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের এক সভায় রাজশাহী- কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়।

 

নভোএয়ার এর রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী জানান, সরাসরি ফ্লাইটটি রাজশাহী থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টায় পৌছাবে। কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে রোববার বিকাল ৩টা ৩৫ মিনিটে ছেড়ে রাজশাহীতে বিকাল ৫টা ৫ মিনিটে পৌছাবে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫,৯০০ নির্ধারণ করা হয়েছে।

 

তিনি আরো জানান, ভ্রমন পিপাসুদের জন্য কক্সবাজারে তিন রাত চার দিনের হোটেল ফ্রি অফার ঘোষণা করেছে নভোএয়ার। অফারটি উপভোগ করতে দুইজনের রাজশাহী থেকে কক্সবাজারের রিটার্ন টিকেট কিনতে হবে। এই অফারে দুইজনের কক্সবাজার যাওয়া-আসা এবং তিন রাত হোটেলে ফ্রি থাকার সুবিধা রয়েছে। ভ্রমণ পিপাসুদের এ সুবিধা দিতে নভো এয়ার কক্সবাজারের ৭টি হোটেলের সাথে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল দি কক্স টুডে, সিগাল হোটেল, লংবিচ হোটেল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, উইন্ডিট্যারেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সী প্যালেস।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট