1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর শিবগঞ্জে পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার , আটক ১ শিবগঞ্জে ১৫ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা প্রতিবাদে ও বিচার দাবিতে র‌্যালি গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত ধোবাউড়ায় ব্র্যাক আইনি সুরক্ষার উদ্যােগে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বল্প আয়ের জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

রাজশাহীতে বর্ণাঢ়্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………………………

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বর্ণাঢ়্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর সকল সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে রাজশাহী কলেজে জড়ো হয়।

 

সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর র্যালি নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে এসে মিলিত হন শিক্ষকরা। এ সময় শিক্ষার্থীদের ব্যান্ড পার্টির ছন্দে মুখর হয় চারপাশ।

 

প্রথমবারের মত দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে শিক্ষক দিবস পালনে শিক্ষা মন্ত্রণালয়ের নেয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষকরা, প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তরের শিক্ষকদের নিয়ে আলোচনার মাধ্যমে তাদের ন্যূনতম সমস্যাগুলো মূল্যায়নেরর দাবি জানান। বলেন, সত্যিকার অর্থে শিক্ষকদের হাত ধরে শিক্ষাব্যবস্থার রূপান্তর হচ্ছে না।

 

সবকিছু আমলাতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে। যেকারণে শিক্ষকদের জুতার মালা পরতে হয়; লাঞ্ছিত, অপমানিত হতে হয়। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি লাভে যথাযথ মর্যাদার দাবি করেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট