1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে চোরাই মালামাল ক্রয় বিক্রয় কালে পুলিশের হাতে গ্রেফতার ৩ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

রাজশাহীতে চোরাই মালামাল ক্রয় বিক্রয় কালে পুলিশের হাতে গ্রেফতার ৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ সুমন রাজ……………………………………………

রাজশাহী মহানগরীতে চোরাই মালামাল ক্রয় বিক্রয় কালে বোয়ালিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জনকে আটক ও ১ লক্ষ ৪০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। গত ২৫ অক্টোবর রাত সাড়ে ৯ টায় দিকে নগরীর তালাইমারী শহীদ মিনারে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে কাজল (৩২), ঘোষ পাড়া এলাকার সুনীল ঘোষের ছেলে সন্দীপ ঘোষ (২৮) ও বায়া বালিয়াডাঙ্গী এলাকার মৃত আঃ মান্নানের ছেলে রোকনুজ্জামান (২২)।

 

পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  বোয়ালিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার তৌহিদুল আরিফ ও সহকারী পুলিশ কমিশনার মীর মুহসীন মাসুদ রানা’র সার্বিক দিক নির্দেশনায় উপ পুলিশ পরিদর্শক এম.এ.টি.এম. জুলফিকার হায়দার ও মতিউর রহমান উক্ত অভিযান পরিচালনা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মীর মুহসীন মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন তালাইমারী শহীদ মিনারের গেটের সামনে বাধের উপর কয়েকজন ব্যক্তি চোরাই মালামাল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছেন। এ সময় রেলগেটে এসআই (নিঃ) এম.এ.টি.এম জুলফিকার হায়দার তার সঙ্গীয় ফোর্স️ সহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলেন।

 

খবর পেয়ে পুলিশের টিমটি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হ’তে ০১ টি ল্যাপটপ, ০৫টি স্মার্ট️ মোবাইল ফোন, ০১টি ট্যাব ও ০১টি পাওয়ার ব্যাংক, সবর্মোট ১,৪০,০০০/-(এক লক্ষ চল্লিশ হাজার) টাকা মালামাল উদ্ধার করেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট