1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুড়িগ্রামের গ্রামে বিবাহ শেষে নতুন বউ নিয়ে ঘরে ফেরা হলো না বরের - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

কুড়িগ্রামের গ্রামে বিবাহ শেষে নতুন বউ নিয়ে ঘরে ফেরা হলো না বরের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম…………………………………………..

বিবাহ শেষে নতুন বউ নিয়ে ঘরে ফেরা হলো না বরের। যেতে হলো কারাগারে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমনি এক ঘটনা ঘটেছে। বাল্য বিয়ের দায়ে বর ও তার নানাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমান আদালত।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের জনৈক তোরাপ আলির সপ্তম শ্রেনিতে পড়ুয়া কন্যাকে বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভরতেরছড়া গ্রামের আব্দুল কাদেরের পুত্র ইসমাইল হোসেন (১৯) এর সাথে বিয়ের আয়োজন করে। বাল্য বিয়ে বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠো ফোনে ফোন করেন সচেতন এলাকাবাসি।

 

এদিকে দ্রুত বিয়ে পড়িয়ে মেয়ের বাড়ি ত‍্যাগ করে বর যাত্রী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা পুলিশসহ ঘটনাস্থলে যাওয়ার পথে কুড়ারপাড় নামক স্থান থেকে বর ও তার নানাকে আটক করে নিয়ে আসে। সেই সাথে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে শ্বশুরবাড়িতে না পাঠানোর শর্তে মেয়েকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় প্রশাসন। পরে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বর ইসমাইল হোসেন ও তার অভিভাবক (নানা) ফকির বাদশাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান, বাল্য বিয়ের খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থল গিয়ে বর ও তার নানাকে আটক করে থানায় আনা হয় এবং দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উভয়কে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট