1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে সরকারি এম এম কলেজে ছাত্রলীগের উদ্যোগে বিদায়-বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নওগাঁর ধামইরহাটে সরকারি এম এম কলেজে ছাত্রলীগের উদ্যোগে বিদায়-বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………….

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ ধামইরহাট সরকারি এম এম কলেজ শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

২৬ অক্টোবর সকাল ১০ টায় কলেজ মাঠে ছাত্রলীগের সরকারি এম এম কলেজ শাখার সভাপতি সৌরভ বাবুর সভাপতিত্বে ও সম্পাদক সুমন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সকল সংগ্রামে ছাত্রলীগের অবদান অনস্বীকার্য, করোনা-মহামারি সকল দুর্যোগে ও বিপদকালীন সময়ে ছাত্রলীগে নিবেদিক প্রাণ হয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে নজির স্থাপন করেছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সহসভাপতি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, ওসি মোজাম্মেল হক কাজী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতার হোসেন, অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, বিশেষ বক্তা জেলা ছাত্রলীগের সম্পাদক আমানুজ্জামান শিউল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক আহসান হাবীব পান্নু, ছাত্রলীগের সরকারি এম এম কলেজ শাখার সহ-সভাপতি রাজু ইসলাম, আবু জায়েদ রাশেদ, মেহেদরুল ইসলাম, রিভার হোসেন, জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান, রকিবুল ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক এ.কে নোমান, রাজিব হোসেন, মোরছালীন ইসলাম, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরে বিকেল ৩ টায় নষ্টনীড় ব্যান্ডের শিল্পীদের উপস্থাপনায় ও মীরাক্কেল খ্যাত তানভীর সরকারের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট