1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ শিবগঞ্জ পৌর এলাকা থেকে ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার পদ্মায় পর্যটনবাহী জাহাজে নৌ পুলিশের অভিযান, চলাচল বন্ধের নির্দেশ বিচারকের ছেলে হত্যা: লিমনের মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা রাজশাহীতে ভোররাতে বিদ্যুতের তার চুরি, আতঙ্কে এলাকাবাসী শ্যামনগরে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের স্বাধীন, গর্বিত নওগাঁবাসী ডিবি পুলিশের ওপর হামলা ছাত্রদলের বিরুদ্ধে মামলা, আসামি ৫০

নওগাঁর ধামইরহাটে বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………….

নওগাঁর ধামইরহাটে বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

প্রতিযোগিতায় পানির অপচয় রোধ, ৪র্থ শিল্প বিপ্লব, পরিবেশন দুষন, ড্রোনের ব্যবহার, মোবাইলে আশক্তির কুফলসহ ১৫টি বিষয়ে নিয়ে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ। একাডেমিকসুপারভাইজার কাজল কুমার সরকারের সঞ্চালনায় প্রতিযোগিতায় চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ১ম স্থান, চন্ডিপুর উচ্চ বিদ্যালয় ২য় ও সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অধিকার করে। প্রতিযোগিতায় বিজয়ীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য ও পুরস্কার বিতরণ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।

 

অনুষ্ঠানে শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি সহকারী শিক্ষক রবিউল ইসলাম, চকময়রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি সহকারী শিক্ষক এবাদত হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখসহ সকল বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ধামইরহাটে কুলি-মজুর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সাইদুল সভাপতি ওবায়দুল সম্পাদক নির্বাচিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট