1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফেনীর সোনাগাজীতে অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

ফেনীর সোনাগাজীতে অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি………………………………….

ফেনীর সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) রাতে সোনাগাজীর ডাকবাংলো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে একটি এলএমজি, ছয় রাউন্ড কার্তুজ, রামদা, কিরিচ, ছুরি, লোহার রড, প্লাস, টর্চলাইটসহ বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন ফুলগাজীর আবদুল খালেকের ছেলে ও ফেনীর ধর্মপুর আশ্রয়ণ এলাকার বাসিন্দা আবদুল মুনাফ (২৫), নোয়াখালীর সুধারাম থানার মৃত ইসমাইলের ছেলে আবু তাহের (৫০), চাঁদপুরের শাহরাস্তি থানার জয়নালের ছেলে ইকবাল (৩০), চট্টগ্রামের হাটহাজারী থানার আকবরের ছেলে মামুন (২৮), পাহাড়তলী থানার চানমিয়ার ছেলে আলমগীর (২৬), চট্টগ্রামের হালিশহর এলাকার ইসমাইল হোসেনের ছেলে জুয়েল হোসেন (২৮), নোয়াখালীর হাতিয়া থানার বুড়িচর এলাকার লালু মেকারের ছেলে জয়নাল আহম্মদ (৩৭) ও বরিশালের পাতাড়হাট থানার জামাল খানের ছেলে সুজন খান (২৫)।

 

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্রসহ একদল ডাকাত সোনাগাজী উপজেলার একটি বিয়েবাড়িতে ডাকাতির উদ্দেশ্যে মাইক্রোবাসে করে যাত্রা করে।

 

এমন সংবাদে পুলিশের একটি দল তল্লাশীচৌকি বসিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট