1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
Best Online Casino Australia mobile app review: seamless gameplay and secure banking options চাঁদাবাজদের দৌরাত্ম্যে জিম্মি জনজীবন ও অর্থনীতি: দেশজুড়ে বাড়ছে উদ্বেগ Step-by-step guide to starting your journey at PayID Pokies Australia in 2026 আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর আখক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪; মহাসড়ক ৩ ঘণ্টা অবরুদ্ধ শাহমখদুমে ৫৩ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‍্যাব-৫ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বাঘায় সন্ত্রাস বিরোধী আইনসহ ৮ মামলার আসামি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার ৬৪ জেলা সাইকেলে ঘোরার স্বপ্ন দেখা মুন্নাকে খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) : শিবগঞ্জে দুঃস্থ  ও অসহায়দের জন্য ভিজিএফের প্রায় দুই শতাধিক কার্ড থাকলেও চাল নেই এমন অভিযোগে স্থানীয়  ইউপি চেয়ারম্যান আবদুল লতিফকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭ ঘণ্ঠা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
স্থানীয়রা জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লং ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ২৪০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও প্রত্যেককে ২ কেজি করে চাল কম দিয়ে বিতরণ কার্যক্রম শেষ করা হয়েছে। তারপরও প্রায় ২ শতাধিক কার্ড অসহায়দের হাতে থাকলেও চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে।  তাদের অভিযোগ চেয়ারম্যান চাল চুরি করে বাইরে বিক্রি করে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  যদিও চাল চুরির বিষয়টি অস্বীকার করে বিতরণে অনিয়ম হওয়ার কারণে চাল সংকট হয়েছে জানান ইউপি চেয়ারম্যান।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ বলেন, পরিস্থিতি স্বাভাবিক। তদন্ত সাপেক্ষে  প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন।করস হবে করার চেষ্টা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট