1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ): আবারো শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত ও  একই পরিবারের তিন জন সহ  ছয়জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৭ মার্চ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ – সোনামজজিদ মহাসড়কের  শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া নামক স্থানে। নিহত শিশুটি হলো শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে  মো: জুনায়েদ হোসেন( ২বছর ৬মাস)।

আহতরা হলো একই ইউনিয়নেও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে ও নিহত শিশু জুনায়েদের পিতা মো: সান্নাউল্লাহ(২৫),সান্নাউল্লাহুর ছেলে তাওহিদ হোসেন (২ মাস) ও সান্নাউল্লাহর স্ত্রী মোসা:  সায়েমা বেগম(২১),একই ইউনিয়নের কর্নখালী গ্রামের  সেরাজুল ইসলামের মেয়ে মোসা: শ্যামলী খাতুন(১৯),শাহাবাজপুর ইউনিয়নের শিয়াল মারা গ্রামের সাদরুল ইসলামের স্ত্রী মোসা:ইয়াসমীন বেগম((৪৫)ও কালু মিয়ার স্ত্রী বইকুল বেগম(৫৫)।

পুলিশ  সূত্র মতে সোমবার দুপুর দেড়াটার দিকে কানসাট গামী অটোর সাথে বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝাই ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষে শিশু জুনায়েদ সহ সাতজন গুরুতর আহত হয়।  এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসারত চিকিৎসক জুই শিশু জুনায়েদ হোসেনে কে মৃত ঘোষণা করেন। বাকী ছয় জন চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুর মরদেহ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছে।  এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট