1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
কেশবপুরে বিয়ে–প্রতারণার নাটক: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে নবাগত ডিসির সাথে সোনামসজিদ প্রেসক্লাবে’র’ সভাপতি ও সেক্রেটারি’র সাক্ষাৎ অভয়নগরে মেহেদী-রূপার বিরুদ্ধে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে সংবাদ সম্মেলন ও থানায় অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা কম খরচে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: রাজশাহীর জেলা প্রশাসক রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ  বাঘায় হাম- রুবেলার টিকা দান শুরু,প্রথম দিন পেল ৯৯১ জন শিশু আত্রাইয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন পত্নীতলায় নবনিযুক্ত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁর ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………

নওগাঁর ধামইরহাটে জাতীয় স্যানিটেশন মাস ও উৎসব মুখর ও জাকজমক পূর্ণ পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ১৯ অক্টোবর বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের যৌথ উদ্যোগে ও বেসরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী শেষে উপজেলা চত্বরে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, প্যানেল মেয়র মেহেদী হাসান, মেডিকেল অফিসার ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এসএম মহিদুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লা প্রমুখ হাত ধোয়া বিষয়ে সচেতনতামুলক বক্তব্য প্রদান করেন। হাতধোয়ার সঠিক নিয়ম দেখানোর জন্য হাতধোয়া প্রদর্শন করেন ডাসকো ফাউন্ডেশনের যুবনারী উর্ষুলা কিস্কু। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমীন আকতার সুরভী, স্পন্সরশীপ সিস্টেম অফিসার লুজি মুখিম, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছাস্বপন, সাংবাদিক আমজাদ হোসেনসহ ব্র্যাকের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সবশেষে প্রতিটি শিক্ষার্থীকে হাত ধোয়ার মাধ্যমে সঠিক কৌশল দেখিয়ে দেন ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধিগণ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট