1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 রুয়েটের সিএসই বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

 রুয়েটের সিএসই বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি……………………………………

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিকাল ৩ঃ৩০ টায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সিএসই সমিতির উদ্যোগে ২০১৯ ও ২০২০ সিরিজের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ২০১৬ সিরিজের শিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিএসই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. শহীদুজ্জামান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএসই সমিতির কোষাধ্যক্ষ আবু সাঈদ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ/শাখা প্রধানবৃন্দ, সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ, বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এবং সিএসই বিভাগ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট