1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির দায়ে সাগর গুড় ভান্ডারকে ৩ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন লালপুর, নাটোর……………………………

নাটোরের লালপুরে মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে গুড় তৈরি ও পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে।

 

সোমবার(১৭অক্টোবর-২০২২)সকালে লালপুর উপজেলার লালপুর বালিতিতা ইসলামপুর বাজার এলাকায় অবস্থিত সাগর গুড় ভান্ডার (স্বত্বাধিকারী: সাগর হোসেন)কে ৪২ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ২,০০,০০০ (দুই লক্ষ)এবং ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ১,০০,০০০(এক লক্ষ)টাকাসহ সর্বমোট ৩,০০,০০০(তিন লক্ষ)টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।

 

এ সময় ভেজাল গুড় তৈরির উপকরণঃ ৩০০০(তিন হাজার)কেজি,হাইড্রোসালফেট ৬৫(পঁয়ষট্টি) কেজি, ডালডা ১০(দশ) কেজি, ফিটকিরি ২০(বিশ) কেজি, চিটাগুড় ২৮০(দুইশত আশি) কেজি, টেক্সটাইল কেমিক্যাল রং ২(দুই)কেজি ও চুন ৫(পাঁচ)কেজি জব্দ করে ধ্বংস করা হয়েছে।

 

অভিযান পরিচালনা কালে জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মেহেদী হাসান তানভীর বলেন,বাণিজ্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক মহোদয়ের অ‌র্পিত ক্ষমতাব‌লে, নাটোর জেলা প্রশাসক ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার এবং রাজশাহী বিভাগের RAB-05 এর হেডকোয়ার্টারস্ এর একটি চৌকশ টিমের সহায়তায় এই অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট