1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
ডাকাতির প্রকোপে দিশেহারা ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা     রাসিক প্রশাসক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎবগুড়া জেলা সমিতির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হচ্ছে মির্জাপুরে ডাকাতি চেষ্টাকালে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসামি আটক করতে গিয়ে হামলায় ১ পুলিশ  সদস্য আহত

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিরুল ইসলাম, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে……………………………

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মামলার আসামি আটক করতে গিয়ে আসামীদের হামলায় ১ পুলিশ সদস্য আহত হয়েছে।  শুক্রবার ( ১৪ অক্টোবর)  সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নে বিবিষন গ্রামে এ ঘটনা ঘটে।

 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমসা আলী সরকার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক শওকত আলী ও শাহরিয়ার হোসেনের নেতৃত্বে ২ জন কনস্টেবল ওই গ্রামে একটি মামলার পলাতক আসামিকে আটক করতে গেলে গ্রামবাসীরা তাদের উপর হামলা চালায়।

 

এ সময় গোমস্তাপুর থানার পুলিশ কনস্টেবল সাজ্জাদ আলী ( ২৫ ) গুরুত্বর আহত হয়। তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে  তাকে রামেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, সিঙ্গাবাদ পাথার বিলের ইজারাদার মামনুর রশিদের দায়ের করা  মামলার তদন্তকারী কর্মকর্তা উপ- পরিদর্শক শওকত আলী ও উপ- পরিদর্শক শাহরিয়ার হোসেন ২ জন কনস্টেবলকে নিয়ে ওই গ্রামে আসামি আটক করতে গেলে গ্রামের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে তাদের লাঠির আঘাতে পুলিশ কনস্টেবল সাজ্জাদ আলী আহত হয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট