1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
ডাকাতির প্রকোপে দিশেহারা ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা     রাসিক প্রশাসক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎবগুড়া জেলা সমিতির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হচ্ছে মির্জাপুরে ডাকাতি চেষ্টাকালে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

রাজশাহী পুলিশে শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার পেলেন বাঘা থানার এএসআই আবু বক্কর সিদ্দিক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

জিয়াউল কবির……………………………………….

বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ২০২২ সালের সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন বাঘা থানার সহকারী উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় আবু বকর সিদ্দিক এর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেয়া হয়।

 

এ অনুষ্ঠান সভার সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। সম্মাননা পেয়ে আবু বকর সিদ্দিক বলেন, কাজের স্বীকৃতি ও এ পুরষ্কার আমার কাজকে আরও গতিশীল ও বেগবান করবে। সামনের দিনগুলোতে আরও ভালো কাজ করা ও সাফল্য অর্জনে আমাকে উৎসাহ, অনুপ্রেরণা যোগাবে। আমি ডিআইজি স্যার , এসপি স্যার ও ওসি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

 

রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরষ্কার তুলে দেওয়ার পর ডিআইজি মোঃ আব্দুল বাতেন সম সাময়িক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা পর্যালোচনা করেন। সকল ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় আরো তৎপর হয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। উক্ত সভায় রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে সুত্র জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট