1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ পত্নীতলায় এসডিজি অর্জনে অংশীজনদের সাথে কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁ পত্নীতলায় এসডিজি অর্জনে অংশীজনদের সাথে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি……………………………………………..

নওগাঁর পতœীতলায় নজিপুর ইউনিয়নের আয়োজনে ও বেসরকারী এনজিও সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর সহযোগীতায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে অংশীজনদের সাথে ভিশন ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নজিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

“আত্মশক্তিতে বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না” এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহী অঞ্চলের দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী আছির উদ্দীনের সঞ্চালনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক এ কে সাজু, পতœীতলা প্রেসক্লাব ও সুজন-সুশাসনের জন্য নাগরিক পতœীতলার সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী,  সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, নজিপুর ইউপির সদস্যবৃন্দ, সুধীজন প্রমুখ।

 

এসডিজি অর্জনে অংশীজনদের সাথে কর্মশালায় গ্রামের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা করে একটি মাসিক পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনার মধ্য দিয়ে সমস্যাগুলো সমাধানের জন্য নিজেরাই নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট